দক্ষিণের খবর | www.dokkhinerarthonity.com
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান
দক্ষিণের খবর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
আপডেট: রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২০ এএম
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর আর্মি গলফ ক্লাবে পোশাক শিল্প পরিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে সংবর্ধনা দিতে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
পোশাক শিল্প থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের উদ্দেশ্যে মাহমুদ হাসান খান বলেন, প্রতিনিয়ত আমাদের শিল্পে যে সমস্যাগুলো আমরা ফেস করছি, সেগুলো নিয়ে আপনারা সংসদে বক্তব্য তুলে ধরবেন। কারণ এটা সর্বজনবিদিত যে বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন হচ্ছে পোশাক শিল্প। পোশাক শিল্পের উন্নয়ন মানেই বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন।
তিনি বলেন, আমাদের একটাই বক্তব্য, আমাদের শিল্প থেকে যারা সম্মানিত সদস্য জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন, তাদের কাছে আমাদের অনুরোধ—আপনারা যেমন আপনাদের যার যার এলাকার সমস্যা, উন্নয়ন নিয়ে কথা বলবেন, জাতীয় সমস্যা নিয়ে কথা বলবেন, সঙ্গে সঙ্গে আমাদের এই শিল্প নিয়েও কথা বলবেন। দেশে পোশাক শিল্পের সঙ্গে সঙ্গে আরও আনুষঙ্গিক শিল্প গড়ে উঠছে। আমরা চাই বাংলাদেশ শুধুমাত্র একটি শিল্প অর্থাৎ পোশাক শিল্পের ওপরে নির্ভরশীল না থাকুক।
প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া
Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.
স্বত্ব দক্ষিণের খবর
Developed by Vida Team